করোনার রাশ টানতে কলকাতায় প্রচারে ইতি টানলেন মমতা
দি নিউজ লায়ন; দেশের অন্যান্য রাজ্যের মতোই আমাদের রাজ্যেও করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। তাই করোনা সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় রাজনৈতিক মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আর কোনও প্রচার চালাবেন না।
তবে ২৬ এপ্রিল তিনি একটি প্রতিকী সভা করবেন বলে জানা গিয়েছে। গতকাল রাত প্রায় ১২টা নাগাদ তৃণমূল সাংসদ টুইটে লিখেছেন,মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতায় প্রচার করবেন না। কেবল মাত্র ২৬ এপ্রিল কলকাতায়একটি প্রতিকী সভা করবেন তিনি। শুধু তাই নয় এবার থেকে যে সব জেলায় তিনি মিটিং, মিছিল এবং জনসভা করবেন সেগুলি আধঘণ্টা বা ৩০ মিনিটের বেশি হবে না।

Post a Comment